Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অল্প পুঁজি নিয়েই নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৮:০৬ | আপডেট: ২ মে ২০২৬ ১৯:২৪

বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দৈর্ঘ্য ২০ ওভার থেকে নেমে এসেছে ১৫ ওভারে। যেখানে বাংলাদেশ আগে ব্যাটিং করে গুটিয়ে গেছে ১০২ রানে। তবে অল্প রান নিয়েও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ।

নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন পেসার শরিফুল ইসলাম। উইকেট এনে দিয়েছেন স্পিনার শেখ মাহেদিও। ৩৩ রানেই নিউজিল্যান্ডের চার উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

শনিবার (২ মে) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০২ রানের পুঁজি নিয়ে বাংলাদেশের হয়ে বোলিং ইনিংসের শুরু করেছেন শেখ মাহেদি। দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে জোড়া উইকেট এনে দিয়েছেন শরিফুল ইসলাম। ইনিংসের চতুর্থ ওভারে আরও এক উইকেট এনে দেন শরিফুল।

বিজ্ঞাপন

পঞ্চম ওভারে শেখ মাহেদি যখন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলিকে ফেরালেন তখন সফরকারীদের স্কোর ৩৩/৪।

এরপর বেভন জ্যাকব ও ডিন ফক্সক্রফট মিলে চেষ্টা করছেন নিউজিল্যান্ডকে এগিয়ে নেওয়ার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর