Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শেষ টি-টোয়েন্টিতে কেমন হবে বাংলাদেশ একাদশ?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১০:৫৫

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ নামছে সিরিজ নিশ্চিত করার মিশনে। অন্যদিকে সিরিজ বাঁচাতে মাঠে নামবে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে আজ তৃতীয় ম্যাচটি সিরিজের হার জিত নির্ধারন করবে।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর ২টায়। তবে আবহাওয়া কেমন আচরণ করে সেটা নিয়ে আছে শঙ্কা। ম্যাচের সময় বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টির শঙ্কার ম্যাচে কেমন একাদশ বেছে নেবে বাংলাদেশ? প্রথম ম্যাচটা যেভাবে খেলেছে বাংলাদেশ তাতে একাদশে পরিবর্তন আনার সম্ভবনা কম। উইনিংস দলটাকেই দেখা যেতে পারে আজ সিরিজ নির্ধারনি ম্যাচে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। মিডল অর্ডারে থাকছেন লিটন দাস, পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। অলরাউন্ড হিসেবে শামীম হোসেন পাটোয়ারীর সঙ্গে তানজিম হাসান সাকিবকে ধরা যায়। আর বোলিংয়ে রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডলের ওপরই আস্থা রাখতে পারে দল।

বিজ্ঞাপন

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর