Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

র‌্যাংকিংয়ে বাংলাদেশি ক্রিকেটারদের ‘বড় লাফ’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ২২:২৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০২:৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে বাংলাদেশের ক্রিকেটারদের। পেসারদের অসাধারণ পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। যাদের হাত ধরে সিরিজ জয় এসেছে স্বাভাবিকভাবে তাদের অবস্থান র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে।

ওয়ানডে সিরিজে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। পেসাররা দাপট দেখিয়ে তিন ম্যাচে শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা সিরিজে তুলে নিয়েছেন ১৮টি উইকেট।

এই পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন শরিফুল ইসলাম। মোস্তাফিজুর রহমান ১৪ ধাপ এগিয়ে এখন ৪১ নম্বরে, আর সিরিজসেরা নাহিদ রানা ১৬ ধাপ লাফিয়ে পৌঁছেছেন ৪৮তম স্থানে।

বিজ্ঞাপন

ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। দলের অভিজ্ঞ ব্যাটার নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন। অন্যদিকে লিটন দাস ১৫ ধাপ উন্নতি করে এখন অবস্থান করছেন ৬৫ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় মেহেদি হাসান মিরাজের অবস্থান একধাপ এপরে উঠেছে। ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর