Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের টিকিটমূল্য ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৩:০৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে কিউইদের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি লড়াই।

আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচও হবে এই মাঠে। এই দুই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা। বিসিবির নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।

স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৫০ টাকা। পশ্চিম গ্যালারির জন্য গুনতে হবে ২৫০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডে খেলা দেখতে খরচ পড়বে ৫০০ টাকা করে। আর গ্র্যান্ড স্ট্যান্ড (পূর্ব ও পশ্চিম) এবং ছাদে অবস্থিত প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দাম রাখা হয়েছে সর্বোচ্চ ১৫০০ টাকা।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে দুই দল। চট্টগ্রামে প্রথম দুই ম্যাচের পর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। তাতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর