Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দুই পরিবর্তন নিয়ে সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১০:৫৪ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১১:৫২

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। অর্থাৎ সিরিজের তৃতীয় ম্যাচটা সিরিজনির্ধারণী। আগের দুই ম্যাচের মতো এই গুরুত্বপূর্ণ ম্যাচেও টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আজ তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করেছিল নিউজিল্যান্ড। আজ কিউইরা আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। দুই পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

বিশ্রাম দেওয়া হয়েছে তারকা পেসার তাসকিন আহমেদ ও লেগস্পিনার রিশাদ হোসেনকে। তাসকিনের বদলে একাদশে ডাক পেয়েছেন চোট ফেরত মোস্তাফিজুর রহমান। চোটের কারণে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ‘কাটার মাস্টার’। প্রথম ম্যাচে টসের আগ মুহূর্তে হাঁটুতে টান পেয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

রিশাদের বদলে ডাকা হয়েছে অপর স্পিনার তানভীর ইসলামকে। এছাড়া পরিবর্তন নেই একাদশে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর