Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চ্যাম্পিয়নস লিগ / নিউক্যাসেলকে ‘সেভেন আপের’ লজ্জা দিয়ে কোয়ার্টারে বার্সা

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৬ ০৯:১৯ | আপডেট: ১৯ মার্চ ২০২৬ ১২:০৭

প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিলেন তারা। ক্যাম্প ন্যুতে বার্সেলোনার সামনে জয়ের বিকল্প ছিল না। দ্বিতীয় লেগে বার্সা শুধু জিতলই না, নিউক্যাসেল ইউনাইটেডকে দিল বড় এক লজ্জাও। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে রীতিমত তাণ্ডব চালিয়ে নিউক্যাসেলকে ৭-২ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালানরা।

ক্যাম্প ন্যুতে প্রথমার্ধে লড়াইটা হয়েছে জমজমাট। দুইবার পিছিয়ে পড়েও সমতা এনেছিল নিউক্যাসেল। হাফ টাইমের ঠিক আগে ৩-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা। প্রথমার্ধে গোল করেছেন রাফিনহা, বারনেল ও ইয়ামাল। নিউক্যাসেলের হয়ে জোড়া গোল পান এলানগা।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময়জুড়েই ছিল বার্সার একছত্র দাপট। গুণে গুণে নিউক্যাসেলের জালে আরও ৪ বার বল  জড়িয়েছেন তারা। গোল পেয়েছেন লোপেজ, জোড়া গোল এসেছে লেভানডস্কির পা থেকে।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত ৭-২ গোলের বিশাল জয় নিয়েই কোয়ার্টারে পা রেখেছে বার্সা।

রাতের অন্য ম্যাচে গ্যালাতাসারেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে লিভারপুল। টটেনহামের কাছে ৩-০ গোলে হারলেও দুই লেগ মিলিয়ে ৭-৫ গোলে এগিয়ে থেকে কোয়ার্টারে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আটালান্টাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর