Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রাফিনহার চোটে বড় ধাক্কা খেল বার্সা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ০৯:২৩

দলের অন্যতম মূল ভরসা তিনি। সেই রাফিনহাই যখন মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বড় ইনজুরিতে, তখন তো বার্সেলোনার কপালে দুশ্চিন্তার ভাজ পড়তে বাধ্য। ব্রাজিলের হয়ে খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে আঘাত পেয়েছেন রাফিনহা। আর এই চোটেই লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

বোস্টনে গত ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে অস্বস্তি অনুভব করায় প্রথমার্ধের পর রাফিনহাকে আর নামাননি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের করানো পরীক্ষায় এই তারকার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ার কথা শুক্রবার ২৭ মার্চ এক বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

চিকিৎসা শুরু করার জন্য বার্সেলোনায় ফিরছেন রাফিনহা। তার সেরে উঠতে আনুমানিক পাঁচ সপ্তাহ সময় লাগবে বলে ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে।

আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগের কোনোটিতেই তিনি খেলতে পারবেন না। পাশাপাশি লা লিগায় বার্সেলোনার পরবর্তী অন্তত চার ম্যাচে বাইরে থাকতে হবে তাকে।

আগামী ১০ মে ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তিনি ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর