Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

লা লিগা / দাপুটে জয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ১০:১০

গত বছরের শেষভাগে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার পুঁচকে এলচের বিপক্ষে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার অবশ্য সেই পয়েন্ট হারানোর বদলা নিল রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে এলচেকে ৪-১ গোলে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান আবারও ১ এ নামিয়ে আনলেন তারা।

বার্নাব্যুতে ম্যাচর পুরোটা সময়জুড়েই ছিল স্বাগতিকদের দাপট। ম্যাচের শুরু থেকে অনেক সুযোগ এলেও গোলের দেখা পাচ্ছিল না রিয়াল। অবশেষে ৩৯ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন রুডিগার। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন ফেদ্রিকো ভালভার্দে। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে রিয়ালের তৃতীয় গোল আসে ডিন হুইসেনের পা থেকে। ৮৫ মিনিটে অ্যাঙ্গেলে আত্মঘাতী গোলে ব্যবধান কমায় এলচে।

বিজ্ঞাপন

ম্যাচের ৮৯ মিনিটে ৬৮ মিটার দূর থেকে অবিশ্বাস্য এক গোল করেন আরদা গুলার। লা লিগা ইতিহাসে এটিই এখন যৌথভাবে সবচেয়ে দূর থেকে করা গোল। ২০০৪ সালে আন্তোনিও জোসে নুমানসিয়ার হয়ে সেভিয়ার বিপক্ষে সমান দূরত্ব থেকে গোল করেছিলেন। এ ছাড়া ১৯৯৫ সালের পর রিয়ালের কোনো ফুটবলার এই প্রথম নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল করলেন। সর্বশেষ অগাস্তিন লাসা ৫৮ মিটার থেকে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, যা আজ পেরিয়ে গেলেন গুলার।

শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন তারা। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর