Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কোপা ডেল রে / ৩ গোলে জিতেও বার্সার বিদায়

স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৬ ০৯:৫৩

ফাইনালে খেলতে হলে করে দেখাতে হতো অবিশ্বাস্য কিছু। প্রথম লেগে ৪-০ গোলে হেরে যাওয়া বার্সেলোনার সামনে ছিল অসম্ভব এক চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত রোমাঞ্চ জাগিয়েও কোপা ডেল রের ফাইনালে যেতে পারল না কাতালানরা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাটলেটিকোর বিপক্ষে ৩-০ গোলে জিতেও দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বার্সা।

ক্যাম্প ন্যুতে পুরো ম্যাচজুড়েই ছিল বার্সার দাপট। ২৯ মিনিটে প্রথম গোল আসে বার্নালের পা থেকে। প্রথমার্ধের একদম অন্তিম ভাগে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বার্নাল। বার্সা তখন দুই লেগ মিলিয়ে সমতায় ফিরতে মরিয়া।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত আর সমতায় ফেরা হয়নি বার্সার। অ্যাটলেটিকোর রক্ষণদুর্গ শেষ ১৫ মিনিটে আর ভাঙতে পারেনি তারা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে এগিয়ে থেকে ফাইনালে উঠে যায় অ্যাটলেটিকোই।

২০১২-১৩ মৌসুমে দশমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জয়ের পর, এই প্রথম ফাইনালে উঠলেন তারা।

দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাও।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর