Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চ্যাম্পিয়নস লিগ / নিউক্যাসেলকে পেয়েও ‘স্বস্তিতে’ নেই বার্সা

স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৩

গ্রুপ পর্বে শীর্ষ ৮ এ থেকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পা রেখেছিল বার্সেলোনা। অন্যদিকে প্লে-অফের বাঁধা পেরিয়ে শেষ ১৬ তে পৌঁছে গেছে নিউক্যাসেল ইউনাইটেড। নকআউট পর্বেই দেখা হয়ে যাচ্ছে দুই দলের। শেষ ১৬ এর ড্রয়ের পর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক বলছেন, নিউক্যাসেলকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা।

এই মৌসুমের শুরুতেই দেখা হয়েছিল বার্সা ও নিউক্যাসেলের। সেই আমচে নিউক্যাসেলকে ২-১ গোলে হারিয়েছিল বার্সা। দ্বিতীয় রাউন্ডে আবার দেখা হচ্ছে দুই দলের।

চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ এর ড্রয়ের পর অনেকেই বলছেন, অনেকটাই সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সা। তবে ফ্লিক এর সঙ্গে একেবারেই একমত নন, ‘নিউক্যাসলের দারুণ একটা দল আছে, সেখানে গিয়ে আমরা সেটা বুঝতে পেরেছি। সবসময় আপনার প্রতিপক্ষকে সম্মান করতে হবে; কারণ সবাই ফাইনালে উঠতে চায় এবং তারাও তাই চায়।’

বিজ্ঞাপন

নিউক্যাসেলকে হারাতে বেশ বেগ পেতে হবে বলেই বিশ্বাস ফ্লিকের, ‘চ্যাম্পিয়নস লিগে সফল হতে আমাদের সেরা পারফরম্যান্স করতে হবে। চ্যাম্পিয়নস লিগে সব দলই খুব ভালো এবং দারুণ মানসম্পন্ন।’

আগামী ১১ মার্চ প্রথম লেগে মুখোমুখি হবে বার্সা-নিউক্যাসেল। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে ১৮ মার্চ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর