Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

লা লিগা / নাটকীয় জয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২

ম্যাচের যোগ করা সময়ের তখন মাত্র ৩০ সেকেন্ড বাকি। পয়েন্ট হারিয়ে বার্সেলোনার চেয়ে আরও পিছিয়ে যাওয়ার শঙ্কায় রিয়াল মাদ্রিদ। ঠিক তখনই সৌভাগ্যবশত পেনাল্টি পেলেন তারা। গোল করে রিয়ালকে স্বস্তির এক জয় এনে দিলেন কিলিয়ান এমবাপে। রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে থাকল রিয়াল।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় রিয়াল। ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন বেলিংহাম। ১৫ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। ৪ অক্টোবরের পর লা লিগায় এই প্রথম গোলের দেখা পেলেন ভিনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে রিয়ালকে চমকে দিয়ে ম্যাচে সমতায় ফেরে রায়ো। দে ফ্রুতসোর গোলে ম্যাচে ১-১ এ সমতা আসে। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রইয়ের দিকেই।

বিজ্ঞাপন

যোগ করা সময়ের অষ্টম মিনিটে ডি-বক্সে ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপে।

২২ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে এক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে বার্সেলোনা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর