Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

রংপুরে গাছে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ২১:১৬

নিহত গোস্বামী রঙ্গন। ছবি: সংগৃহীত

রংপুর: জেলার গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে প্রান্তিক গোস্বামী রঙ্গন (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার বেতগাড়ি-পাগলাপীর সড়কের শাহাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্তিক গোস্বামী রঙ্গন বেতগাড়ি ইউনিয়নের ধনতোলা রেয়াজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে উপজেলার রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলে করে পাগলাপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রঙ্গন। পথে শাহাপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সড়ক দুর্ঘটনা নতুন নয়। এর আগে গত ২২ মার্চ একই উপজেলার কোলকোন্দ ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে মোরসালিন (২৫) নামে এক যুবক নিহত হন এবং আহত হন আরও একজন । এছাড়া গত বৃহস্পতিবার গঙ্গাচড়া-বড়াইবাড়ি সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের তিনজনসহ ৭ বছর বয়সী শিশু নিহত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর