Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ পরীক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ২০:০৪ | আপডেট: ২ জুলাই ২০২৬ ২৩:২৫

চট্টগ্রাম: উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে ১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

পরীক্ষা নিয়ন্ত্রকের তথ্যানুযায়ী, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৭৩ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৭২ হাজার ৫২৩ জন। অনুপস্থিতির হার প্রায় ১ দশমিক ৮১ শতাংশ। উপস্থিতির হার প্রায় ৯৮ দশমিক ১৯ শতাংশ।

বিজ্ঞাপন

জেলাভিত্তিক হিসাবে, চট্টগ্রামে ৫৭ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৫৬ হাজার ৭৭০ জন, অনুপস্থিত ছিলেন ৯৬৪ জন। কক্সবাজারে ৯ হাজার ১২৭ জনের মধ্যে ২০৯ জন, রাঙামাটিতে ৪ হাজার ১৭ জনের মধ্যে ৮৫ জন, খাগড়াছড়িতে ৩৫৩ জনের মধ্যে ৭ জন ও বান্দরবানে ২ হাজার ৬৩২ জনের মধ্যে ৭৫ জন অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি। সব কেন্দ্রেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর