Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

খুলনায় আম খেয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ০০:১৮

মরদেহ। প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় আম খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লতিকা সানা (৫৫) নামে এক নারী মারা গেছেন। বুধবার (১০ জুন) বিকেলে জেলার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের এ ঘটনা ঘটে। এ ছাড়া এই ঘটনায় একই পরিবারের আরও চার সদস্য অসুস্থ হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন- তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে পরিবারটির ছয় সদস্যের মধ্যে পাঁচজন স্থানীয় হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। আম খাওয়া পাঁচজনই পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন। তাদের ডায়রিয়া ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বিজ্ঞাপন

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচ জনকে বুধবার বিকেলে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে বর্তমানে শঙ্কামুক্ত।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর