Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চট্টগ্রামে পাহাড়ধসে নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১২:৪৬ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১২:৫৪

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় টানা ভারী বৃষ্টিতে পাহাড়ধসে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম রেনু আক্তার (৫৬)। তিনি মৃত নুরনবীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একই এলাকায় পাহাড়ধসে আহত সরফবানু নামে অপর এক নারীকে দেখতে গিয়েছিলেন রেনু আক্তার। কিন্তু তার কয়েক ঘণ্টা পরই বিকেলে আরেক দফা পাহাড়ধসের কবলে পড়ে তিনি নিজেই প্রাণ হারান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার পর পাঁচ সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিশেষ সরঞ্জাম ব্যবহার করে মাটির স্তূপ সরিয়ে বিকেল ৫টা ৪০ মিনিটে রেনু আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

৩ দিনের টানা ভারী বর্ষণে কেবল পাহাড়ধস নয়, কর্ণফুলী ও ইছামতি নদীর তীরবর্তী ইসলামপুর, পারুয়া, সরফভাটা ও বনগ্রামসহ বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। এছাড়া সকালে জিয়া নগরে কাপ্তাই সড়কে গাছ পড়ে যানচলাচল ব্যাহত হলে ফায়ার সার্ভিস কর্মীরা তা দ্রুত অপসারণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, ‘পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে প্রশাসনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।’

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর