Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৮:৪৫ | আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:৫২

বজ্রপাতের প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামে বজ্রপাতে খুশি (৪০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে, ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির পাশের একটি আমগাছের নিচে আম কুড়াতে যান তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত খুশি সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া গ্রামের ইকরাম ডেকোরেটরের স্ত্রী বলে জানা গেছে।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর