Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সিরিজ সেরা মোসাদ্দেক, গাড়ি জিতলেন হৃদয়, বাইক শরিফুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ০১:১৯ | আপডেট: ১৫ জুন ২০২৬ ০৩:২৫

শেষ ম্যাচে হারলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বড় পুরস্কারও পেয়েছেন কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।

রোববার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৩৪ বলে ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার কুপার কনোলি।

তবে শেষ ম্যাচে হারলেও সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ট্রফি নিশ্চিত করেছিল বাংলাদেশ। ফলে সিরিজ জয়ের আনন্দ ম্লান হয়নি টাইগার শিবিরে।

বিজ্ঞাপন

পুরো সিরিজে ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তিন ম্যাচে তিনি ১৫৭ রান করার পাশাপাশি নিয়েছেন ২ উইকেট।

দীর্ঘ চার বছর পর জাতীয় দলে ফিরে এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মোসাদ্দেক। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য। আমি সুযোগের অপেক্ষায় ছিলাম। অনেক দিন পর দলে ফিরে এসে দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। আমার মনে হয় আমরা ১৫ থেকে ২০ রান কম করেছিলাম। তবে অস্ট্রেলিয়াও খুব ভালো ব্যাট করেছে।’

সিরিজে অসাধারণ ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে দেশীয় ক্রিকেটারদের জন্য ঘোষিত বিশেষ পুরস্কারের মধ্যে একটি চেরি ব্র্যান্ডের গাড়ি জিতেছেন তাওহীদ হৃদয়। পুরস্কার হাতে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান এই তরুণ ব্যাটার।

সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় লিখেছেন, ‘মা, তোমার জন্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম। আল্লাহর রহমতে তার কয়েকদিনের মধ্যেই গাড়ি পেয়ে গেলাম।’

অন্যদিকে সিরিজে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করে সেরা বোলারদের একজন হিসেবে মোটরসাইকেল পুরস্কার পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। আজ সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে এক ম্যাচেই ছয় উইকেট তুলে নেন শরিফুল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর