Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৭:৫২ | আপডেট: ১৭ জুন ২০২৬ ২০:২৯

ছবি: শ্যামল নন্দি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা দাপুটে জিতেছিল বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হলো একেবারেই ভিন্ন। ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হেরে টাইগাররা।

ব্যাটিং ব্যর্থতায় আগে ব্যাট করে মাত্র ১৩১ রান তুলেছিল বাংলাদেশ। পরে এক ওভার বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।

চট্টগ্রামের বীরশ্রেষ্ট শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে চোটের কারণে আজ খেলতে না পারা নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেন তাওহিদ হৃদয়। লিটনের অনুপস্থিতিতে শুরু থেকেই ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পায়নি স্বাগতিকরা।

বিজ্ঞাপন

দুই ওপেনার তানজিদ তামিম ও সাইফ হাসান রান পাননি। তানজিদ আউট হয়েছেন ১৪ বলে ৩ চারে ২০ রান করে। তানজিদ তামিম আউট হয়েছেন ৯ বলে ১০ রান করে। তিনে নামার সৌম্য সরকারও দলের হাল ধরতে ব্যর্থ। ফিরেছেন ১৮ বলে ১৭ রান করে।

টপ অর্ডারের এই ব্যর্থতা ঢাকতে এগিয়ে আসতে পারেনি মিডল অর্ডারও। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয় (৮), পারভেজ হোসেন ইমন (১০) ভালো শুরু পেলেও রান পাননি। অভিষিক্ত আব্দুল গাফফার সাকলাইন ১০ বলে ১০ রান করে ফিরেছেন।

শেষ দিকে স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদি ২২ বলে ৪টি চারের সাহায্যে ২৯ রান করলেন বলেই বলার মতো একটা সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩১ রানে গুটিয়ে গেছেন স্বাগতিকরা।

এই রান নিয়ে যে আধুনিক টি-টোয়েন্টিতে ম্যাচ জেতা কঠিন সেটা পরে প্রমাণ হয়েছে দ্রুতই। শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান অবশ্য শুরুতে দুই উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলেছিলেন। তবে মিডল অর্ডারে দারুণ এক ইনিংস খেলে প্রতিরোধ গড়ে তোলেন কুপার কনোলি।

মিডল অর্ডারে ২৭ বলে ৪টি চার ৩টি ছয়ে ৪৭ রানের ইনিংস খেলেন কুপার। এই ইনিংসের ওপর ভর করে শেষ পর্যন্ত ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর