Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশি পেস দাপটের মধ্যে বৃষ্টি বাঁধা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৪:৫৮ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:০৩

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটির মতো আজ দ্বিতীয় ওয়ানডেতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে পেস দাপট চলছে বাংলাদেশের। গত ম্যাচে অজিদের ভুগিয়েছিলেন নাহিদ রানা, আজ সেই কাজটা করছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এদিকে, বৃষ্টির দাপটের মধ্যেই মিরপুরে বৃষ্টির হানা।

৪২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৮ উইকেটে ১৮৭। বৃষ্টির কারণে তখন বন্ধ হয়ে গেছে খেলা। তার আগে চলেছে বাংলাদেশি পেসারদের দাপট।

বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে বোলিং পায় বাংলাদেশ। শূন্য রানে অস্ট্রেলিয়ার তিন উইকেট তুলে নেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এই প্রথম শূন্য রানে তিন উইকেট হারাল দলটি।

বিজ্ঞাপন

আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা অ্যালেক্স ক্যারি আজ বিপদে পরা অস্ট্রেলিয়ার হাল ধরতে পারেননি। পাঁচে নেমে ফিরেছেন ১৩ রান করে। ২৫ রানে চতুর্থ উইকেট হারায় অজিরা। এরপর অধিনায়ক জশ ইংলিশ (৩৪) ও ক্যামেরুন গ্রিন (২৫) হাল ধরার চেষ্টা করেছিলেন। তবে তাদের প্রতিরোধ বড় হতে দেননি স্পিনার তানভির ইসলাম। দুজনকেই ফিরিয়েছেন তরুণ স্পিনার।

৮১ রানে ষষ্ঠ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হয়ে এরপর অবশ্য শক্ত একটা জুটি গড়তে পেরেছেন মার্নাস লাবুশান ও জেভিয়ার বার্টলেট। সপ্তম উইকেট জুটিতে ১০৩ রান তোলেন দুজন। ৪৮ বলে ৪টি চার ২টি ছয়ে ৫২ রান করা বার্টলেটকে ফিরিয়ে এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। পরের বলে অ্যাডাম জাম্পাকেও হারিয়ে অস্ট্রেলিয়ার চাপ আরও বাড়ান তাসকিন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর