Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দীপু মনিসহ ১০ এমপি-মন্ত্রীর বিরুদ্ধে চলতি মাসেই ট্রাইব্যুনালে অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৫:৫৫ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৭:০৮

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

ঢাকা: জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের প্রায় ১০ জন সাবেক এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। যাচাই-বাছাই শেষে চলতি মাসের মধ্যেই তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

সোমবার (১৩ জুলাই) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, তদন্ত প্রতিবেদনগুলো পর্যালোচনার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এ মাসের মধ্যেই অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সুপেরিয়র রেসপনসিবিলিটি ভিত্তিক অভিযোগ আনা হচ্ছে।

বিজ্ঞাপন

চিফ প্রসিকিউটর আরও জানান, জুলাই হত্যাযজ্ঞ-সংক্রান্ত মোট ২৪টি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এর মধ্যে ছয়টি মামলার রায় এরই মধ্যে ঘোষণা হয়েছে।

এদিকে, বহুল আলোচিত শাপলা চত্বর হত্যা মামলার তদন্তও শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর