Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চিকিৎসা শেষে কারাগারে দীপু মনি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৬:৫৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৮:০৬

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হাসপাতালে চিকিৎসা শেষে আবার কারাগারে নেওয়া হয়েছে সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ডা. দীপু মনি সুস্থ্ আছেন। জটিল কোনো সমস্যা নাই। তার দাঁতের একটু সমস্যা ছিল, এ জন্য চিকিৎসার জন্য সকালে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছিল।’

ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামান বলেন, ‘চিকিৎসা শেষে দুপুরে তিনি আবার কারাগারে ফিরেছেন। বর্তমানে তিনি ওয়ার্ডে আছেন। কিছুদিন পর আবার দাঁতের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর