Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্র ও নদী বন্দরে সতর্ক সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৭:০৩ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ১৯:৫৯

পটুয়াখালী: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখাতে বলা হয়েছে। মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সখি বলেন পটুয়াখালী, কুমিল্লা, বরিশাল ও কক্সবাজার সহ দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় এসব নদী বন্দর সমূহে দুপুর একটা পর্যন্ত এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর