Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১২:০৭ | আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১৬:৪৮

ছবি: সংগৃহীত।

ঢাকা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের সমুদ্র বন্দরসমূহ এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে।

বুধবার (১৫ জুলাই) আবহাওয়া অধিদফতরের বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে অত্যন্ত সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে দেশের চলমান প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নতুন করে ৪৩টি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে প্রায় ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল পানিতে ডুবে গেছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর