Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৫:৫৪

পাবনা: পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে দিকে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শহরের আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাঈম বাসা থেকে শহরের অদূরে কালিকো কটন মিল এলাকায় মোটর সাইকেলের হাটে মোটর সাইকেল বিক্রি করতে যাচ্ছিল। পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর