Saturday 25 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১৯:১০ | আপডেট: ২৩ মে ২০২৬ ০০:৫৯

নিহত মো. সাদিকুজ্জামান সানি।

চট্টগ্রাম: জেলার কর্ণফুলীতে কোচিং সেন্টারে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. সাদিকুজ্জামান সানি (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার বড় উঠান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাদিকুজ্জামান সানি (১৪) বড় উঠান এলাকার মৌলভীবাড়ির মৃত জালাল উদ্দীনের ছেলে এবং আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, স্কুলছাত্র সানি বাইসাইকেলে করে কোচিংয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর