Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিশ্বকাপ ২০২৬ / মেসি বন্দনায় অস্ট্রিয়ার ‘রোনালদোভক্ত’ কিপার

ক্রীড়া ডেস্ক
২১ জুন ২০২৬ ০৮:৩৮ | আপডেট: ২১ জুন ২০২৬ ১২:১৪

লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামাটাই যেন বড় এক ব্যাপার। সেটা যদি হয় তরুণ একজন কিপারের জন্য, তাও আবার বিশ্বকাপের মঞ্চে, তাহলে তো কথাই নেই। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রিয়া কিপার আলেকজান্ডার শ্লাজার বলছেন, ক্রিস্তিয়ানো রোনালদোর ভক্ত হলেও মেসিকে সবার উপরেই রাখছেন তিনি।

২৮ বছর পর বিশ্বকাপে ফেরা অস্ট্রিয়া নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। সেই ম্যাচে দারুণ পারফর্ম করেছেন অস্ট্রিয়া কিপার।

৩০ বছর বয়সী আলেকজান্ডার সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি রোনালদো ভক্ত। তবে রোনালদোকে আইডল মানলেও মেসির বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি, ‘তিনি এমন একজন খেলোয়াড়, যিনি এত দীর্ঘ সময় ধরে অবিশ্বাস্য রকমের উঁচু স্তরে পারফর্ম করে আসছেন। তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা বা বলার চেষ্টা করাটাও হবে ধৃষ্টতা।’

বিজ্ঞাপন

মেসি মাঠে থাকা মানেই যে প্রতিপক্ষের জন্য এক বাড়তি মনস্তাত্ত্বিক চাপ, সেটাও মনে করিয়ে দিলেন আলেকজান্ডার, ‘মাঠে মেসির উপস্থিতি অসাধারণ। এটা তার দলের মধ্যেও পরিষ্কার দেখা যায়। তিনি যখন মাঠে থাকেন, তখন যে শক্তি তৈরি করেন এবং যে আবহ ছড়িয়ে দেন, তা দুর্দান্ত। এ কারণেই আমি ম্যাচটি খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাকে রুখে দেওয়ার জন্য আমরা আমাদের সাধ্যমতো সবকিছু করার চেষ্টা করব।’

আগামীকাল রাত ১১টায় গ্রুপ জে এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আর্জেন্টিনা ও অস্ট্রিয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর