Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিশ্বকাপ ২০২৬ / বাবার যে অসুস্থতায় কেঁদেছেন মেসি

ক্রীড়া ডেস্ক
১৯ জুন ২০২৬ ০৮:১৮ | আপডেট: ১৯ জুন ২০২৬ ১৩:২৮

আলজেরিয়ার বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিকে শুরু হয়েছিল তার বিশ্বকাপ। তবে এমন পারফর্ম করেও লিওনেল মেসির চোখে ছিল পানি। ব্যক্তিগত কারণেই কেঁদেছেন তিনি, জানিয়েছিলেন এমনটা। পরে জানা যায়, বাবার অসুস্থতার কারণেই ছিল মেসির চোখে পানি।

সেই ব্যক্তিগত ব্যাপারটাই এবার জানাল আর্জেন্টাইন মিডিয়া। মেসির বাবা হোর্হের স্বাস্থ্যের অবনতি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমে। তাদের দাবি, মেসির বাবা অসুস্থতাজনিত কারণে দুর্বল হয়ে পড়েছেন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসের একটি হাসপাতালে ভর্তি তিনি।

এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ায় একটা বিবৃতি দিয়ে সব কিছু স্পষ্ট করা হয়েছে মেসির পরিবারের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

ইএসপিএনকে পাঠানো সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। তার শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে। গত কয়েক ঘণ্টায় যে ধরনের দাবি ও গুজব ছড়ানো হয়েছে, তাতে আমরা ভীষণ হতাশ। পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রকাশিত নয়-এমন কোনো বক্তব্য, তথ্য বা দাবি সত্য বলে ধরে নেওয়া উচিত নয়।’

তবে যারা ভালোবাসা ও উদ্বেগ জানিয়েছেন, তাদের ধন্যবাদও জানানো হয় বিবুতিতে, ‘এই কঠিন সময়ে যারা ভালোবাসা, শ্রদ্ধা ও উদ্বেগ জানিয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর