Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৫:১৯ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:০২

২০২৬-২৭ অর্থবছরের এই প্রস্তাবিত বাজেট। ছবি: সারাবাংলা

ঢাকা: জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট। এটি বিএনপি সরকারের ১৭ তম এবং অর্থমন্ত্রী আিমর খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এটি প্রথম জাতীয় বাজেট।

এর আগে, সকালে মন্ত্রিপরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় এ বাজেট অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, আজ সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ে জাতীয় বাজেট অনুমোদনের লক্ষ্যে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পূর্বে রীতি অনুযায়ী এই বিশেষ সভায় জাতীয় বাজেট অনুমোদন করা হয়।

সারাবাংলা/জিএস/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর