Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মুক্তাগাছায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মে ২০২৬ ১৬:৫১ | আপডেট: ১ মে ২০২৬ ১৭:২৮

প্রতীকী ছবি

ময়মনসিংহ: জেলার মুক্তাগাছায় সিয়াম নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত বৈশাখী মেলায় এই ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে মানকোন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। হঠাৎ করে সিয়ামের মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ।’

তিনি আরও জানান, পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর