Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমির যোগদান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৩:৫৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৫:৩১

বিলকিস জাহান রিমি।

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিলকিস জাহান রিমি।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের কাছে তিনি তার যোগদানপত্র পেশ করেন। এ সময় মন্ত্রী ফকির মাহবুব আনাম নবনিযুক্ত সচিবকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার নতুন কর্মজীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

এর আগে গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছিল।

বিজ্ঞাপন

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি এখন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রশাসনিক ও দাফতরিক কর্মকাণ্ড পরিচালনার নেতৃত্ব দেবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর