Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

২ সচিবের দফতর পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১

ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া ও মো. আব্দুর রহমান।

ঢাকা: প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদলের ধারাবাহিকতায় এবার দুই সচিবের দফতর পরিবর্তন করা হয়েছে। ৩ সচিবকে ওএসডি এবং ৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পরদিনই এই বদলির আদেশ এলো।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে বদলি করা হয়েছে। অন্যদিকে, সরকারি কর্ম কমিশনের সচিব মো. আব্দুর রহমান তরফদারকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

গত কয়েকদিন ধরেই প্রশাসনের বিভিন্ন স্তরে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সরকার। তারই অংশ হিসেবে এই দুই শীর্ষ কর্মকর্তার কর্মস্থল অদলবদল করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর