Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন প্রণয় ভার্মা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১৪:১৮

প্রণয় ভার্মা। ফাইল ছবি

বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে কর্মরত প্রণয় ভার্মাকে বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ভারত সরকার।

শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি শীঘ্রই এই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

১৯৯৪ ব্যাচের ভারতীয় বিদেশ পরিষেবা (আইএফএস) অফিসার প্রণয় বর্মার তিন দশকেরও বেশি কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পূর্ব এশিয়া সম্পর্কিত বিষয়ে তাঁর দক্ষতা উল্লেখযোগ্য।

বিজ্ঞাপন

বর্তমানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে তিনি দুই দেশের সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বার্তা দেন।

এর ২০২২ সালে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর