Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৭:৩৩ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ১৮:৪৯

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

রাজশাহী: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রোববার (৫ জুলাই) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত দেশের প্রথম এ জাদুঘর পরিদর্শনে যান তিনি।

সেখানে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমানসহ রাষ্ট্রদূত জাদুঘরের গ্যালারিসমূহ এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার পরিদর্শন করেন।

রাষ্ট্রদূত তার মন্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন এই পরিদর্শন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং আগামীতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন। পরে উপাচার্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

বিজ্ঞাপন

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর