Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

প্রতারণার মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন মঞ্জুর

স্টাফ করেসপন্ডেট
৫ এপ্রিল ২০২৬ ১৪:৪২ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৭

মাইনুল আহসান নোবেল – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: ঢাকায় প্রতারণার একটি মামলায় ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের শুনানি শেষে ৫ হাজার টাকার মুচলেকায় তাকে জামিন দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. ইমরান হোসেন।

এর আগে গত ২ এপ্রিল একই মামলায় নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি আপসের শর্তে তাকে জামিন দেওয়া হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। তবে আদালত ২ এপ্রিল পর্যন্ত তাকে অস্থায়ী জামিন দেন।

বিজ্ঞাপন

মামলায় অভিযোগ করা হয়, নোবেল প্রেমের সম্পর্কের প্রলোভন ও বিয়ের আশ্বাস দিয়ে এক তরুণীর কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন। পাশাপাশি তাকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে।

এই ঘটনায় নোবেল ছাড়াও তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, পরিচিত মাসুদ রানা এবং সহকারী মুনেম শাহ সৌমিককে আসামি করা হয়েছে। গত বছরের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ (অনন্যা) এ মামলা দায়ের করেন।

পরে আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে চলতি বছরের ৭ জানুয়ারি ৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয়। এর পর ২ ফেব্রুয়ারি আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর