Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ জুন ২০২৬ ১৪:৪৬

নতুন গাড়ি কিনে চরম ভোগান্তির শিকার হয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হলেন ভারতের রাজস্থানের এক আইনজীবী। তবে সাধারণ কোনো মামলা নয়, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি এই মামলার জালে জড়িয়ে গেছেন বলিউডের দুই শীর্ষ তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। প্রায় চব্বিশ লাখ রুপি খরচ করে একটি নামী ব্র্যান্ডের এসইউভি গাড়ি কেনার পর থেকেই ইঞ্জিনের নানা ত্রুটি ও গতি কমে যাওয়ার মতো গুরুতর সমস্যায় পড়েন ওই ক্রেতা। বারবার যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে ক্ষুব্ধ আইনজীবী কেবল গাড়ি কোম্পানির বিরুদ্ধেই ক্ষান্ত হননি, ব্র্যান্ডটির শুভেচ্ছাদূত হিসেবে থাকা দুই সুপারস্টারের নামেও মামলা ঠুকে দিয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে নেটদুনিয়ায়। একদল নেটিজেন মনে করছেন, তারকারা যখন কোটি টাকা নিয়ে কোনো পণ্যের বিজ্ঞাপন করেন, তখন সেই পণ্যের গুণগত মানের দায়ও তাদের ওপর কিছুটা বর্তায়। আবার অন্য পক্ষের দাবি, বিজ্ঞাপনে অভিনয় করার মানে এই নয় যে গাড়ির কারিগরি ত্রুটির জন্য তারকাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আদালতের সিদ্ধান্ত কী হবে তা সময়ই বলে দেবে, তবে কোটি টাকার নতুন গাড়ি কিনে এভাবে বিজ্ঞাপনের তারকাদের নামে মামলা করার এই ঘটনা এখন বিনোদন ও আইনি পাড়ায় অন্যতম সেরা আলোচনার খোরাক। অবশ‍্য এই পুরো বিষয় নিয়ে শাহরুখ, দীপিকা বা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর