Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মার্কিন-ইসরায়েলি আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৬ ১৩:০১ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১৫:৩১

সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রকাশ করা ছবিটি।

আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। বিধ্বস্ত বিমানের কিছু অংশের ছবি প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ এপ্রিল) ইরান সম্ভবত আরও একটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যেহেতু ছবিতে কেবল একটি ইঞ্জিনের ধোঁয়া দেখা যাচ্ছে, তাই ধরে নেওয়া যেতে পারে যে ভূপাতিত যুদ্ধবিমানটি একটি এফ-১৬ বা এফ-৩৫; তবে এফ-১৬ হওয়ার সম্ভাবনাই বেশি।

এ ঘটনার কয়েক ঘণ্টা আগে তেহরানসহ ইরানের বেশ কিছু শহরের ওপর দিয়ে কয়েকটি যুদ্ধবিমান উড়ে যাচ্ছিল। সে সময় দেশটির সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়ে বিমানগুলো।

বিজ্ঞাপন

এই যুদ্ধবিমানগুলোর মধ্যে কয়েকটি ফ্লেয়ার নিক্ষেপ করে বিমান প্রতিরক্ষা বাহিনীর গোলাবর্ষণ এড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু যুদ্ধবিমানগুলোর মধ্যে একটি সম্ভবত গুলি করে ভূপাতিত করা হয়েছিল।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরানের ইসলামীক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর যুক্তরাষ্ট্র তাদের পাইলটদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর