Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টার ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ২২:১৩ | আপডেট: ৩ এপ্রিল ২০২৬ ২৩:২৩

এফ-৩৫ যুদ্ধবিমান | ছবি: সংগৃহীত

ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর, সেটির পাইলটদের উদ্ধার করতে যাওয়া একটি মার্কিন হেলিকপ্টারও ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে ইরানের মেহর নিউজ এজেন্সি।

শুক্রবার (৩ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।

বিধ্বস্ত বিমানের পাইলটদের খুঁজতে মার্কিন সামরিক বাহিনী একটি উদ্ধারকারী হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠায়।

মেহর নিউজ এজেন্সির দাবি অনুযায়ী, উদ্ধারকারী হেলিকপ্টারটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়লে সেটিও ভূপাতিত হয়।

বিজ্ঞাপন

মেহর নিউজ জানিয়েছে, ওই হেলিকপ্টারে থাকা ক্রু বা উদ্ধারকারীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনার পর ওই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা ও উত্তজনা কয়েকগুণ বেড়ে গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর