Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

মৌরিতানিয়াকে হারাতেই ঘাম ঝরল আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ০৮:৫২ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১০:২৫

শক্তিমত্তায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে যোজন যোজন পিছিয়ে তারা। অখ্যাত মৌরিতানিয়াকে গুঁড়িয়ে দিয়েই জয় পাবে লিওনেল মেসির দল, সবার ধারণা ছিল এমনটাই। তবে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে বেশ শক্ত লড়াই উপহার দিল পুঁচকে মৌরিতানিয়া। কঠিন এক লড়াই শেষে ঘাম ঝরিয়ে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

বুয়েন্স এইরেসে বাংলাদেশ সময় শনিবার ভোরে শুরু হওয়া ম্যাচের শুরুর ভাগে মাঠে নামেননি আর্জেন্টিনা অধিনায়ক মেসি। এদিন ফিনালিস্সিমায় ইউরো চ‍্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল কোপা আমেরিকার চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে ইরান যুদ্ধে নিরাপত্তা শঙ্কায় কাতার থেকে ম‍্যাচ সরিয়ে নেওয়া হয়। নত‍ুন ভেন‍্যু নিয়ে উয়েফা ও কনমেবল একমত হতে পারায় বাতিল হয়ে যায় ওই ম‍্যাচ। তড়িঘড়ি করে প্রতিপক্ষ হিসেবে মৌরিতানিয়াকে বেছে নেয় আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

ম্যাচের ১৭তম মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার ক্রসে হুলিয়ান আলভারেসের ডামিতে পেনাল্টি স্পটের কাছে বল পান ফের্নান্দেস। গতিময় শটে চেলসি মিডফিল্ডার অনায়াসে খুঁজে নেন জাল।

৩২তম মিনিটে চমৎকার ফ্রি কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন নিকো পাস। তাকেই ফাউল করায় বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ২১ বছর বয়সী মিডফিল্ডারের দেশের হয়ে এটাই প্রথম গোল। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ এসেছিল মৌরিতানিয়ার সামনে। তবে সেটা তারা কাজে লাগাতে পারেনি। শেষ মুহূর্তে গিয়ে এক গোল শোধ করে মৌরিতানিয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর