Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বড় ইনজুরিতে কোর্তোয়া, দুশ্চিন্তায় রিয়াল

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৬ ১১:২৩

ম্যানচেস্টার সিটির বিপক্ষে দ্বিতীয় লেগের বিরতির সময়ই তুলে নেওয়া হয়েছিল তাকে। ধারণা করা হচ্ছিল, বড় ইনজুরিতে পড়েছেন রিয়াল মাদ্রিদ কিপার থিবো কোর্তোয়া। শেষ পর্যন্ত সত্যি হলো সেই আশংকাই। পায়ের পেশির চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন কোর্তোয়া।

রিয়াল মাদ্রিদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে কোর্তোয়ার চোটের খবরটি জানানো হয়েছে। যদিও তার সেরে ওঠার সম্ভাব্য কোনো সময়ের কথা বলা হয়নি।

তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, বেলজিয়ামের এই গোলরক্ষকের মাঠে ফিরতে ৬ সপ্তাহের মতো সময় লাগতে পারে। এতে আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দুই লেগেই তার খেলার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেল।

বিজ্ঞাপন

শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়ালের হয়ে লা লিয়ার গুরুত্বপূর্ণ ২ থেকে ৩টি ম্যাচেও মাঠে নামতে পারবেন না কোর্তোয়া।

কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের গোলপোস্ট সামলাবেন আন্দ্রে লুনিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর