Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

বিশ্বকাপের আগে শেষ ম্যাচ, আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৬ ১১:৫৯ | আপডেট: ৯ জুন ২০২৬ ১৮:০৮

কথা ছিল, মার্চের শেষভাগে স্পেনের বিপক্ষে ফাইনালিসিমায় মাঠে নামবেন তারা। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বাতিল হয়েছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালিসিমা। এই ম্যাচ বাতিল হওয়ায় ২৭ মার্চ নিজ দেশে গুয়াতেমালার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। বিশ্বকাপের আগে এটাই তাদের শেষ প্রীতি ম্যাচ।

জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগে শেষবারের মতো মাঠে নামবে আর্জেন্টিনা। টিওয়াইসি স্পোর্টস বলছে, ২৭ তারিখের ম্যাচটি হতে পারে বুয়েন্স আয়ার্সে। মনুমেন্টাল স্টেডিয়ামকে না পাওয়া গেলে কোন ভেন্যুতে হবে ম্যাচটি, সেটা নিয়েই চলছে আলোচনা। গত বিশ্বকাপের আগে লা বোম্বোনেরা মাঠেই হয়েছিল আর্জেন্টিনার শেষ ম্যাচ। এই ভেন্যুকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরেই সেখানে খেলতে চাইছে আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

স্পেনের বিপক্ষে ম্যাচটি বাতিল হওয়ায় নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চার বছরের বিশ্বকাপ চক্রে কোনো ইউরোপিয়ান দেশের বিপক্ষে না খেলেই বিশ্বকাপে যাবে আর্জেন্টিনা।

২০২২ বিশ্বকাপের আগে তিনটি ইউরোপিয়ান দেশের বিপক্ষে ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর