Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সেলিমা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪০

সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।

ঢাকা: বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বেগম সেলিমা রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়। তার পরিবারের সদস্য এবং বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন যে, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর