Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কলাবাগান থানার নিখোঁজ এসআইকে পাওয়া গেছে, হাসপাতালে ভর্তি

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৫:৪২ | আপডেট: ২০ মে ২০২৬ ১৭:৫৫

উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার।

ঢাকা: ‎রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) ২২ দিন পর পাওয়া গেছে।

বুধবার (২০ মে) দুপুরে নিখোঁজ এসআইকে উদ্ধারের কথা জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।

তিনি বলেন, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে সে এতদিন কোথায় ছিল সে বিষয় এখনই বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলে জানাতে পারব।

জানা গেছে, বর্তমানে এসআই রাকিবুল হাসান সরকারকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকার অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

বিজ্ঞাপন

রাকিবুল হাসানের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর