Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ১৭২

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:২৮

মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেঙ্গু ইউনিট। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে আরও ১৭২ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটিতে ৩৪, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ১ লাখ ১ হাজার ৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৪০৯ জনের।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর