Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৪১০ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ১৮:৫৬

প্রতীকী ছবি।

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এই সময়ে আক্রান্ত হয়ে আরও ৪১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৩, ঢাকা উত্তর সিটিতে ১০২, ঢাকা দক্ষিণ সিটিতে ৮ এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৯৩ হাজার ১৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।

এর আগে, বৃহস্পতিবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর