Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

পুঁজিবাজারে দেড় ঘণ্টায় বেড়েছে ২৭১ কোম্পানির দর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৫ ১২:০১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৫:০৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ। ফাইল ছবি

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ২৭১টি কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৪৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫৮ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৮ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ২০ দশমিক ৬২ পয়েন্ট। আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৭০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজ্ঞাপন

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭১টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ কোম্পানির শেয়ারদর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর