Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইরানে হামলায় মার্কিন পুঁজিবাজার ‘ওয়ালস্ট্রিটে’ পতনের আভাস

আর্ন্তজাতিক ডেস্ক
২ মার্চ ২০২৬ ১৪:০৩ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৫:৫২

নিউইয়র্কের পুঁজিবাজার। ছবি: এএফপি

পশ্চিমা পৃথিবীতে সপ্তাহের প্রথম দিন সোমবার শেয়ারবাজারের ফিউচার সূচকগুলোর পতন হয়েছে।

সোমবার (২ মার্চ) সিএনএনের খবরে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ওয়ালস্ট্রিটের এসঅ্যান্ডপি ৫০০, নাসডাক কম্পোজিট, ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ফিউচার-সব কটিই প্রায় ১ শতাংশ করে কমেছে।

ফিউচার (ভবিষ্যৎ চুক্তি) হলো এমন ধরনের আর্থিক চুক্তি, যার মাধ্যমে বিনিয়োগকারীরা আগাম নির্ধারিত দামে ভবিষ্যতের কোনো তারিখে শেয়ার, পণ্য বা সূচক কেনাবেচার অঙ্গীকার করেন। বাজার খোলার আগেই ফিউচার লেনদেন দেখে বিনিয়োগকারীরা দিনটি সম্পর্কে আগাম ধারণা পান।

তবে তেল কোম্পানিগুলোর ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে। এক্সন মবিল, শেভরনসহ আরও অনেক জ্বালানি কোম্পানির শেয়ারের আগাম দাম প্রায় ২ শতাংশ করে বেড়েছে। প্রতিরক্ষা খাতের শেয়ারও সামান্য ঊর্ধ্বমুখী ছিল।

বিজ্ঞাপন

ইউরোপেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। ইউরোস্টক্স ৫০–সংযুক্ত ফিউচারস ১ দশমিক ৪ শতাংশ কমেছে। জার্মানির ড্যাক্স ফিউচারস নেমেছে ১ দশমিক ৩ শতাংশ।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ‘বিশেষ পরিস্থিতির’ কথা উল্লেখ করে সাময়িকভাবে শেয়ারবাজারে লেনদেন স্থগিত করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর