Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

এলপিজির মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৯:৫৬ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২২:৩০

ঢাকা: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন হঠাৎ করে ভোক্তা পর্যায়ে এলপিজির মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘১৯ এপ্রিল বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২১২ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে। এ ধরনের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে গত ২ এপ্রিল চলতি মাসের জন্য এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুই দফা মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলবে। পাশাপাশি সকল প্রকার জ্বালানি তেলের দামও ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা নাভিশ্বাস হয়ে পড়বে। এ ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

বিজ্ঞাপন

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির চাপে সাধারণ মানুষ যখন ইতোমধ্যে দিশেহারা, তখন এ ধরনের মূল্যবৃদ্ধি তাদের জীবনযাত্রাকে আরও কষ্টকর করে তুলবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এলপিজি একটি অপরিহার্য জ্বালানি। এ অবস্থায় মূল্যবৃদ্ধির ফলে রান্নার ব্যয় বৃদ্ধি পাবে, যা সামগ্রিক জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে। আমরা মনে করি, এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।’

অবিলম্বে এ অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তিন জোর দাবি জানান।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর