Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জুলাই অধ্যাদেশ বাতিলের সুযোগ নেই: ড. হেলাল উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২০:২১

ঢাকা: জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদে বিএনপিসহ রাজনৈতিক দলগুলো সই করার পরই জুলাই অধ্যাদেশ জারি হয়েছিল। যারা জুলাই সনদে সই করেছে তারা জুলাই সনদ মেনে নিয়েই সই করেছে।

সোমবার (৩০ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহবাগ পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনকালে জারিকৃত অধ্যাদেশ যাচাইয়ে সরকারের গঠিত বিশেষ কমিটি জুলাই অধ্যাদেশ বাতিলের সুপারিশ জানানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হেলাল উদ্দিন বলেন, বিএনপি জুলাই সনদ মেনে প্রথমে সই করেছে। তাদের সইয়ের পরে জুলাই অধ্যাদেশ জারি হয়েছে। বিএনপির দাবির প্রেক্ষিতে সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটের আগে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হানের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, বায়তুলমাল সম্পাদক মো. ওমর ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর