Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৬ ২২:৩৯ | আপডেট: ১৯ জুন ২০২৬ ০৯:৫৬

ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক এরই মধ্যে ডিজিটালি সই হয়েছে। ফলে জেনেভায় শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি সই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট থেকে কিছু বক্তব্য সরিয়ে ফেলার পর, জেনেভায় সই অনুষ্ঠান হবে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে।

মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ মধ্যস্থতাকারী কাতার রাষ্ট্রের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে নির্ধারিত সময় অনুযায় ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করে, ইভেন্টটি এখনও বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ পরিবর্তন হয় সেই পরিকল্পনা। মধ্যস্থতাকারী হিসেবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীদের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মূলত ১০০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সই হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে এতে সই করেছেন।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে বলেন, ‘যেহেতু দুই দেশের প্রেসিডেন্ট এরইমধ্যে ডিজিটালি চুক্তিতে সই করেছেন, তাই সুইজারল্যান্ডে কোনো আনুষ্ঠানিক সই অনুষ্ঠান হবে না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর