Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দুদকের মহাপরিচালক পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১০:০১ | আপডেট: ২ জুলাই ২০২৬ ১২:২৩

ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। সংস্থাটিতে নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম। অন্যদিকে, দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে সরিয়ে যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে ডেপুটেশনে দুর্নীতি দমন কমিশনের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, দুদকের বর্তমান মহাপরিচালক মো. মোতাহার হোসেনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

সরকারি ওই আদেশ অনুযায়ী, মোহাম্মদ মনিরুল ইসলাম প্রেষণে (ডেপুটেশনে) দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদের দায়িত্ব সামলাবেন। আর মো. মোতাহার হোসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদফতরের ডিজি হিসেবে নিজের নতুন কর্মজীবন শুরু করবেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। এরই মধ্যে এই আদেশ বাস্তবায়নে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট সব দফতর ও মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর